• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ২:১৪
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ২:১৪

সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি

জনতার আওয়াজ ডেস্ক

আন্দোলনের নামে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ: মহিদ উদ্দিন।

তিনি বলেছেন, কোটা নিয়ে গতকাল বুধবার আদালত একটি নির্দেশনা দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে আর কোটা নিয়ে আন্দোলনের কোনও অবকাশ নেই। আমরা অনুরোধ করব, আন্দোলনকারী শিক্ষার্থীরা আর নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না, অন্তত এই চার সপ্তাহ। এরপরেও যদি আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।