• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন: ডিএমপি কমিশনার

প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ২:০৯
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ২:০৯

আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন: ডিএমপি কমিশনার

জনতার আওয়াজ ডেস্ক

কোটা ইস্যুতে আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করে অপতৎপরতা চালালে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (১৫ জুলাই) সকালে পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া/শোক মিছিল উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে হোসাইনী দালান ইমামবাড়ীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। অতএব পুলিশ যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে; সেটি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালান বা চালাতে চান, সেটা যেই হোক শক্ত হাতে মোকাবিলা করা হবে।

কমিশনার বলেন, ১৭ জুলাই তাজিয়া মিছিলসহ যত ধরণের আয়োজন আছে, সব নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। নেওয়া হয়েছে সকল প্রকার নিরাপত্তা।

ডিএমপি কমিশনার আরও বলেন, মিছিল ঘিরে উচ্চভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে, ডানে বামে প্রশাসন থাকবে। সাইবার চেকিংসহ সকল নিরাপত্তা ইতোমধ্যে নেওয়া হয়েছে।

নির্দেশনা দিয়ে কমিশনার বলেন, মিছিল ঘুরে জঙ্গি আক্রমণের বিষয় নিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছুরি, চাকু দাহ্যসহ কোন পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না। নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে তল্লাশি চালানোর কথা বলেন তিনি।