• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আন্দোলনকারীরাই প্রথমে ছাত্রলীগের ওপর হামলা চালায়: সাদ্দাম

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ৮:০০
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ৮:০০

আন্দোলনকারীরাই প্রথমে ছাত্রলীগের ওপর হামলা চালায়: সাদ্দাম

ঢাবি প্রতিনিধি

আন্দোলনের নামে শিক্ষার্থীদের কাজে লাগিয়ে একটি গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সাদ্দাম বলেন, ‘কোন প্রক্রিয়া সোমবারের ঘটনার সূত্রপাত হয়েছে জানতে হবে। যারা আক্রান্ত হয়েছে উল্টো তাদের হামলাকারী বানানো হয়েছে। কিন্তু কোটা সংস্কারের আন্দোলনকারীরাই প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।’

তিনি আরও বলেন, ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেয়ার জন্য বিভিন্ন হলে নেতাকর্মীরা অবস্থান করেছিলেন। কিন্তু যেখানে যাকে যেভাবে পেয়েছে আক্রমণ চালিয়েছে কোটা আন্দোলনকারীরা। হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর কর হয়েছে। এরপরও ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চেয়েছিল।’

ছাত্রলীগ সভাপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনে আর কোনো সাধারণ শিক্ষার্থী নেই। কোটা ইস্যুভিত্তিত আন্দোলনকারী নেই। এখন যারা রয়েছেন, তারা রাজাকারদের প্রেতাত্মা। এরা কোটা সমস্যার সমাধান চায় না। শিক্ষার্থীদের বিভ্রান্তি করে রাজাকারের রাজনীতি পুনর্বাসন করতে চায়।’

তাই আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে শান্তিপূর্ণভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সাদ্দাম।

প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ‘যারা আমি রাজাকার বলছেন তাদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, সবকিছুর জবাব দেয়া হবে। প্রতিটি ঘটনার জবাব দেয়া হবে।