• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ৯:০৫
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ৯:০৫

97774582

দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা

আব্দুল হামিদ খান সুমেদ:-সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ৫নং দৌলতপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে গত ১৫ই জুলাই ২০২৪ ইংরেজী রোজ সোমবার ইস্ট লন্ডনের ব্রিকলেইনস্থ জয়পুর রেস্টুরেন্টে এক বার্ষিক সাধারন সভার আয়োজন করা হয়।

দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হাসিন উজ্জামান নূরুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত এবং সভার শেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ।

সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আবু শহীদ চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক এমরান খান,সাবেক সভাপতি শামসুদ্দিন তালুকদার শামস,সাবেক কোষাধ্যক্ষ মাহবুব আলী চুনু,সিনিয়র ট্রাস্টি হাজী ওয়ারিছ উদ্দিন,হাজী আব্দুর রউফ,হাজী খলিল উদ্দিন,হাজী নেসার আহমদ,আব্দুন নূর,বর্তমান কার্যকরী কমিটির সহ সভাপতি মনির খান,সহকারী সাধারন সম্পাদক মোঃ কদর উদ্দিন,কোষাধ্যক্ষ হাজী জাহির আলী,সহ কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া,কার্যকরী কমিটির সদস্য মোঃ দৌলত হোসেন,হানিফ আহমদ খান,ফারুক আলী,আবুল হোসেন মামুন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ট্রাস্টি মোঃ তৈয়বুর রহমান,আব্দুল রব,সিরাজুল ইসলাম হাজারী,ইউসুফ আলী,সরকুম আলী,শেখ মবস্বীর আলী,তালুকদার আজাদ ইসলাম,তালুদার ফাহাদ ইসলাম,বেলাল আহমদ,হাবিবুর রহমান জানু,শাহ তাজুল ইসলাম,কাওছার আহমদ,হাজী শেখ মজম্মিল আলী,জুবের আলী,আশিক মিয়া,আব্দুল আওয়াল চৌধুরী,মোঃ নেছার মিয়া,কামরুজ্জমান কামরুল,মোতাহির আলী,আব্দুল মুমিন বাবুল,শাহ সহিদ নূর ইসলাম,মোঃসালিক মিয়া,মঈন উদ্দিন আনছার,আব্দুল মান্নান,মোঃ জামাল উদ্দিন,জুনেদ আহমদ পিয়ার,নতুন ট্রাস্টি আবু তাহের ও শুভানুধ্যায়ী আসকির মিয়া,ইউসুফ আলী,এবং মানিক মিয়া প্রমুখ।

সভার শুরুতে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়ার সম্পাদিত বার্ষিক রিপোর্ট,ট্রাস্ট্রিবৃন্দের পরিচিতি এবং কার্যক্রমের ছবিচিত্র সম্বলিত ম্যাগাজিনের আনুষ্ঠানিক প্রকাশনা করে পর্যায়ক্রমে সভাপতির শুভেচ্ছা বক্তব্য,বর্তমান কমিটির বিগতদিনের কার্যক্রমের উপর সাধারন সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন উপস্থাপন শেষে উপস্থিত ট্রাস্ট্রিবৃন্দ তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন ও ইউকেতে ব্যাংক একাউন্ট চালু করার প্রস্তাবে সকলে সম্মতি প্রদান করেন।

এবং সভায় উপস্থিত সকল ট্রাস্ট্রিবৃন্দের প্রতি বর্তমান কার্যকরী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে ট্রাস্ট্রিবৃদ্ধি সহ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধশালী করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com