• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মসজিদে আত্মগোপনেও রক্ষা পেলেন না ছাত্রলীগ কর্মী শিপলু

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ৬:১৭
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ৬:১৭

মসজিদে আত্মগোপনেও রক্ষা পেলেন না ছাত্রলীগ কর্মী শিপলু

জনতার আওয়াজ ডেস্ক

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে মসজিদে আত্মগোপনে গিয়েও রক্ষা পেলেন না ছাত্রলীগ কর্মী শিপলু। তিনি বিএম কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ জুলাই) বরিশালে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্মী শিপলু হামলা করে। পরে শিক্ষার্থীরা ধাওয়া দিলে বিএম কলেজ মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের মসজিদে গিয়ে তিনি আত্মগোপন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা ওই মসজিদ ঘেরাও করে রাখেন। পরে বিএম কলেজ অধ্যক্ষ ও কোতোয়ালি থানা পুলিশ এসে ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে। তবে পুলিশের হাত থেকে ওই ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক মারধর করেন।