• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্বেচ্ছাসেবক-ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ১১:৫১
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ১১:৫১

স্বেচ্ছাসেবক-ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে দশটায় তাদের তুলে নেওয়া হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান রিজভী।