• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

সিন্ডিকেটে বসেছে জাবি প্রশাসন, হল বন্ধ চায় না শিক্ষার্থীরা

প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ১:৪৮
আপডেট: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ১:৪৮

সিন্ডিকেটে বসেছে জাবি প্রশাসন, হল বন্ধ চায় না শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় হলসহ বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এর প্রেক্ষিতে সকাল ১০ টা থেকে সিন্ডিকেটে বসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেটে হল বন্ধের সিদ্ধান্ত আসতে পারে এই শঙ্কায় সভাস্থলে জড়ো হয়েছে শিক্ষার্থীরা; হল বন্ধ চায় না তারা।

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

জড়ো হওয়া ৪৮ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের দাবি আদায়ে আন্দোলন করে যাচ্ছি। আমাদের আন্দোলন দমিয়ে দেয়ার জন্য অপচেষ্টা করা হচ্ছে। এতে যোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। কোন ভাবেই হল বন্ধ করা যাবে না।

ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ইউজিসির নির্দেশনায় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ নেই। তাছাড়া জাহাঙ্গীরনগর চলে সিন্ডকেটের সিদ্ধান্তের উপর।

তিনি আরো বলেন, গতকাল জরুরী সিন্ডিকেটে হল বন্ধ হবে না বলা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত ছয়মাসের আগে পরিবর্তন করা যায় না। গতকাল সিদ্ধান্ত দিয়ে তারা আজ আবার বসেছে হল বন্ধ করতে।