• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর হত্যাযজ্ঞ চালিয়েছে ছাত্রলীগ: চরমোনাই পীর

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৯:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৯:৪৫

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর হত্যাযজ্ঞ চালিয়েছে ছাত্রলীগ: চরমোনাই পীর

জনতার আওয়াজ ডেস্ক
শুক্রবার ঢাকায় যুব সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পর সারাদেশে ছাত্রলীগসহ সরকারদলীয় সন্ত্রাসীরা হত্যাযজ্ঞ চালিয়েছে। খুনিদের লেলিয়ে দেয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। দেশের ইতিহাসে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কায়দায় এমন পৈশাচিক আক্রমণের নজির নেই।
বৃহস্পতিবার বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ‘কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশবাহিনীর হামলা, গুলি করে নিরীহ ছাত্র হত্যা এবং ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে’ এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।