• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সাইন্সল্যাবে শিক্ষার্থী-ছাত্রলীগ-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৪:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৪:৪৭

সাইন্সল্যাবে শিক্ষার্থী-ছাত্রলীগ-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর সাইন্সল্যাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।

সরজমিনে দেখা যায়, সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ এবং ছাত্রলীগের কর্মীরা। অপরদিকে ধানমন্ডি ২৭ নম্বর এবং গ্রিনরোডের দিক থেকে আন্দোলনকারীরা জড়ো হয়ে সাইন্সল্যাব মোড়ের দিকে আসতে থাকেন। এ সময় ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা কিছুটা পিছু হটলেও আবার জড়ো হয়ে ইট-পাটকেল ছুঁড়ছেন।

গত সোম এবং মঙ্গল এবং বুধবার দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ছয়জন নিহত এবং কয়েকশ আহত হন।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।