• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণঅধিকার পরিষদের নুরুল হক নূর আটক

প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০২৪ ১:১২
আপডেট: শনিবার, ২০ জুলাই, ২০২৪ ১:১২

গণঅধিকার পরিষদের নুরুল হক নূর আটক

জনতার আওয়াজ ডেস্ক
গণঅধিকার পরিষেদের সভাপতি নুরুল হক নুরকে আটক করা হয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। শুক্রবার গভীর রাতে তাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী মারিয়া লুনা।

তিনি জানান, রাত সোয়া তিনটার সময় র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা বাসার দরজা ভেঙে ধরে নিয়ে যায়। এ সময় বাসার সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে যাওয়া হয়েছে।

আটকের সময় বাসা থেকে অন্তত ৭টি মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে দল ও পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও তাকে কোথায় রাখা হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি।

অবিলম্বে মি. নুরের মুক্তির দাবি করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বিবিসি বাংলাকে বলেন, ‘’আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করলেও কোথায় নিয়ে গেছে তা এখনো জানাচ্ছে না, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন।‘’

সূত্রঃ বিবিসি বাংলা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com