• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমির খসরু মাহমুদ ও নুরুল হক রিমান্ডে

প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০২৪ ১০:৫০
আপডেট: রবিবার, ২১ জুলাই, ২০২৪ ১০:৫০

আমির খসরু মাহমুদ ও নুরুল হক রিমান্ডে

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নিপুণ রায় ও গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সেতু ভবন ভাঙ্গচুর মামলা, রামপুরা টেলিভিশনে আগুন দেয়ার মামলা, সেতু ভবন ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভিন্ন ভিন্ন মামলায় তাদের রিমান্ডে নেয়া হয়েছে।

আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া আরো কয়েকজন বিএনপি নেতাকে এসব মামলায় রিমান্ডে নেয়া হয়েছে বলে জানা গেছে।সূত্রঃ বিবিসি বাংলা