• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এখনও তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নেই ‘ক্রাইম সিন’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ১:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ১:৩৯

966639 5

এখনও তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নেই ‘ক্রাইম সিন’

জনতার আওয়াজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর দলটির কার্যালয় তালাবদ্ধ ও চারপাশে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা টানিয়ে দেওয়া হয়। এখনও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ, তবে নেই ‘ক্রাইম সিন’।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় সরেজমিনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে এ চিত্র দেখা যায়।

দেখা গেছে, দলটির কার্যালয় এখনও তালাবদ্ধ রয়েছে। কার্যালয়ে প্রবেশমুখে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আর্বজনা। কয়েকটি চেয়ার পড়ে আছে। এ সময় দলটির কোনও নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। পথচারীদের কাউকে কৌতূহল নিয়ে বিএনপি কার্যালয়ের প্রবেশমুখে উঁকি মারতে দেখা গেছে।

এদিকে কার্যালয় আইনশৃঙ্খলা বাহিনী তালাবদ্ধ করে রেখেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানের নামে আমাদের অফিস তছনছ করে দিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com