• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ২:৩৮
আপডেট: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ২:৩৮

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

এবারের নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে মাঠে নামার আগেই ভাগ্যকে নিজের পাশে পেয়েছে বাংলাদেশ। কারণ টস জিতেই ব্যাটিং নিয়েছে তারা।

ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা নিয়েছেন ব্যাটিং এর সিদ্ধান্ত। এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন সাবিকুন জেসমিন। দলে এসেছেন পেসার মারুফা আক্তার।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। আর ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।

এশিয়া কাপের ৯ আসরের মাঝে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল চলতি বছরেই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল। সে বিবেচনায় বাংলাদেশের সামনে বড় বাধা ভারত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com