• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পুলিশ বাহিনীর ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৮:৫৩
আপডেট: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৮:৫৩

পুলিশ বাহিনীর ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশ বাহিনীর ৫৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে দুজন অতিরিক্ত আইজিপি, পাঁচ অতিরিক্ত ডিআইজি ও ৪৮ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রবিবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাবাবুবুর রহমান শেখ।

অতিরিক্ত আইজিপি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে দুজনকে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি পদে বদলি হওয়া প্রজ্ঞাপনে পাঁচজনকে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার একটি প্রজ্ঞাপনে একযোগে ৩২ জনকে বদলি ও আরেকটিতে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।