জনতার আওয়াজ ডেস্ক
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে তাকে রাজধানীর উত্তরার বাসা থেকে তুলে নেয়া হয়।
পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, রাত ১ টার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন সদস্য তার বাসায় আসে। এরপর আসিফ মাহতাবকে তুলে নিয়ে যায়।
এদিকে আটকের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আসিফ মাহতাব।
পোস্টে তিনি লিখেন, আপনারা জানেন অনেক মানুষকে কোনো ভ্যালিড কারণ ছাড়া গ্রেফতার করা হচ্ছে। আপনারা এটাও জানেন আমি আপনাদের পাশে ১০০% ছিলাম, এখনো আছি। এই অপরাধের কারণে আমাকে যদি গ্রেফতার করা হয় কিংবা গুম করা হয় তাহলে আপনারা কি করবেন? [না আমি ভয় পাচ্ছি না। যারা নিরাশ্রয় মানুষকে গুলি করে হত্যা করতে পারে, ওই কাপুরুষদেরকে ভয় পাবো কেন? আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত। সবারই মরতে হবে, এইটাই সত্য।] কিন্তু আমি জনগণের মাইন্ডসেট বুঝতে চাই। এই উম্মাহ কি এক? নাকি এই উম্মাহ স্বার্থপর, বিভক্ত?

