• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সহিংসতাকারীরা গর্তে লুকালেও আইনের আওতায় আনা হবে

প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৫:১৩
আপডেট: রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ৫:১৩

সহিংসতাকারীরা গর্তে লুকালেও আইনের আওতায় আনা হবে

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা চালানো হামলাকারীরা পার পাবে না। গর্তে লুকিয়ে থাকলেও প্রত্যেককে খুঁজে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, এর মধ্যে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।

রবিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের হারুন অর রশীদ এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, কোটা আন্দোলনকে পুঁজি করে নাশাকতাকারীরা গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। মেট্রোরেলে সহিসংতার ঘটনার সঙ্গে অনেকের নাম পেয়েছি। নেতৃত্ব দেওয়াদের মধ্যে চার জনকে গ্রেফতার করেছি। বাকিদেরও নাম ও নাম্বার আমাদের কাছে আছে। তারা কোথায় আছেন, তাদের সন্ধানে ডিবির টিম কাজ করছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে তিন জন ছাত্রদলের নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের, বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সহসভাপতি ফেরদৌস রুবেলকে গ্রেফতার করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি আছে, আমরা সেটা আগে জানতাম না। সহযোগীদের নিয়ে তারা মিরপুর ১০ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে। মেট্রোরেলে ভাঙচুর ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

ডিবি প্রধান বলেন, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে আগুন জ্বালিয়েছে, পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেছে, সাধারণ অনেক মানুষকে পুলিশ ভেবে টেনে নিয়ে হত্যা করেছে, যারা এ ধরনের সহিংসতা চালিয়েছে, তারা বাংলাদেশের পক্ষের কোনো লোক না। তারা লুকিয়ে থেকে পার পাবে না। তাদেরকে ডিবি খুঁজছে। প্রত্যেককে গর্ত থেকে খুঁজে আইনের আওতায় নিয়ে আসবো। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করবো না।

কোটা আন্দোলনের সমন্বয়কারীদের হেফাজতে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অপরাধ তদন্তের পাশাপাশি কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com