• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

‘মার্চ ফর জাস্টিস’ শাবিপ্রবির প্রধান ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ১:০১
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ১:০১

‘মার্চ ফর জাস্টিস’ শাবিপ্রবির প্রধান ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে সেখানে অবস্থান নেন তারা।

এর আগে সকাল ১১টার দিকে প্রায় ১০০ জন শিক্ষার্থী জড়ো হন। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেয়া পুলিশ তাদের বাধা দেয়। এরপর আরও শিক্ষার্থী যোগ দিয়ে স্লোগান দিতে শুরু করে। তখন পুলিশ ক্যাম্পাসের ভেতরে চলে যায়। বর্তমানে ২০০-৩০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন।

এর আগে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।