• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ : ভিতরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ১১:৪৩
আপডেট: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ১১:৪৩

সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ : ভিতরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জনতার আওয়াজ ডেস্ক

সুপ্রিম কোর্টের বাইরে হাইকোর্ট মাজার গেটের সামনে শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে। এরই মধ্যে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রথমে সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সংবাদ সম্মেলন করেন। এরপর সংবাদ সম্মেলন করেন সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মনজুরুল হক।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার এরই মধ্যে কয়েক লাখ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রায় ১৩ হাজার ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে ছাত্রদের গ্রেফতার করছে। এই আন্দোলনকে রাজনৈতিক রং দেয়ার জন্য রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। এসময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, জাতিসংঘের তত্ত্বাবধায়নে কোটা আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ড ও আহতদের ব্যাপারে তদন্তের দাবি জানাচ্ছি। আমরা মনে করি, এই আন্দোলনে শতশত মানুষকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হাজার হাজার ছাত্র-ছাত্রী ও বেকার যুবক এবং শিশুদের আহত করা হয়েছে।

সরকার একই কার্যক্রম এখনও অব্যাহত রেখেছে। এ সকল ঘটনায় জড়িত সকল ব্যক্তিদের বিচার করার জন্য মানবতাবিরোধী অপরাধ দমন আইন সংশোধন করে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অভিযুক্তদের দ্রুত বিচারের ব্যবস্থা করার জোর দাবি জানান।
দ্বিতীয় সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন, কোটা আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের উপর ভর করে বিএনপি- জামায়াত-শিবির সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায়। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে। বর্তমানে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াত দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত ও নিহত পরিবারের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়িয়েছেন। এরই মধ্যে ছাত্রদের সকল দাবি মেনে নিয়েছেন। অ্যাডভোকেট শাহ মনজুরুল হক আরও বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশের জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ, আইন-শৃঙ্খলা ও জনজীবন রক্ষায় বদ্ধ পরিকর। তাই স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এই সমিতি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com