• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাবি-কওমী-সাংস্কৃতিক পরিষদের একত্রে প্রেসক্লাবের সামনে জনসমুদ্র

প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ৪:২৫
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ৪:২৫

ঢাবি-কওমী-সাংস্কৃতিক পরিষদের একত্রে প্রেসক্লাবের সামনে জনসমুদ্র

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে অবস্থান আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ।

শুক্রবার (২ আগস্ট) দুপুর আড়াইটায় অবস্থান কর্মসূচি শুরু হয়। এসময় কওমী শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন।

এর আগে কওমী শিক্ষার্থীরা বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগ যায়। সেখান থেকে ফেরার পথেই প্রেসক্লাবের সামনে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে।

আন্দোলনের ফলে পল্টন থেকে প্রেসক্লাবমুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে। এসময় আশেপাশের এলাকায় প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করা গেলেও এখন অব্দি কোনো সংঘর্ঘের ঘটনা ঘটেনি।

কওমী, ঢাবি শিক্ষার্থীরা একত্রে ‘শেখ হাসিনার পতন চাই’,’জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’,’গদি ধরে মারো টান, স্বৈরাচার হবে খানখান’ শীর্ষক স্লোগান দিতে থাকে।