• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দ্রোহ যাত্রা’ সমাবেশ পালিত মিছিল নিয়ে শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ৪:১৯
আপডেট: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ৪:১৯

দ্রোহ যাত্রা’ সমাবেশ পালিত মিছিল নিয়ে শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীরা

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পালিত হচ্ছে ‘দ্রোহ যাত্রা’ সমাবেশ। এসময় তারা গান-কবিতা-পথ নাটক পরিবেশন করেন। দিতে থাকেন সরকার বিরোধী স্লোগান। সমাবেশ শেষে মিছিল নিয়ে শহীদ মিনারে যান তারা।

শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর আড়াইটা থেকে তারা জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা গিটার ঢোল বাজিয়ে গান পরিবেশন করেন। ‘জনতার বৃষ্টি’ নামে পথ নাটকও পরিবেশন করেন শিক্ষার্থীরা।

এসময় অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, আমাদের সবাইকে ধৈর্যের পরিচয় দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা সহিংসতা চালাতে চায় তাদের ব্যাপারে সাবধানে থাকতে হবে। সরকার এবং দেশি-বিদেশি বিভিন্ন গোষ্ঠী চক্রান্তের চেষ্টা করছে। তার থেকে সাবধান থাকতে হবে। দেশের তিন বছরের বাচ্চা থেকে শ্রমজীবী-পেশাজীবী সবার উপর আক্রমণ আসছে। জমিন থেকে আক্রমণ আসছে, আকাশ থেকে আক্রমণ আসছে। গুলিতে প্রায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের মা বাবারা হাহাকার করছেন। হাজার হাজার আহত হয়েছেন, তাদের মা-বাবারা অনিশ্চয়তার মধ্যে আছেন।

তিনি আরও বলেন, এই জুলাইয়ে যেরকম হত্যাযজ্ঞ হয়েছে, আমরা ৫২ এরপর থেকে অনেক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু মাত্র কয়েক দিনে এরকম হত্যাযজ্ঞ কেউ করেনি, এতো রক্তপাত কেউ করেনি। সরকার ভেবেছিল এরকম নারকীয় হত্যাযজ্ঞ চালালে আন্দোলন দমে যাবে। কিন্তু প্রতিবাদ আরও বেড়েছে। শিক্ষার্থীদের পাশে শিক্ষক অভিভাবক নাগরিক সমাজ পাশে দাড়িয়েছে। বাংলাদেশের মানুষ এখন মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে। এই মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, মুক্তিযুদ্ধকে এই দখলদারের কাছ থেকে রক্ষা করতে হবে।

বিকেল সাড়ে ৩টায় তারা তাদের সমাবেশ শেষ করে প্রেসক্লাবের সামনে থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে মিছিল নিয়ে যায়। সমাবেশ চলাকালীন সময়ে প্রেসক্লাবের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়।