• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০, গুলি ও ককটেল বিস্ফোরণ

প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ৮:৩৯
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ৮:৩৯

শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০, গুলি ও ককটেল বিস্ফোরণ

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলন কারীদের সাথে পুলিশ ও বিরোধী পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ ১০ জন আহত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে আন্দোলনকারী শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে। পরে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেয়।

এসময় দুই ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেখানে সমাবেশ শেষে বকুলতলা চত্বরে যাওয়ার সময় পুলিশ-বিজিবির ব্যারিকেড ভেঙ্গে বকুলতলা যাওয়ার সময় বিরোধী পক্ষের সাথে মুখোমুখি হয়। এ সময় ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ও গুলি বর্ষনের ঘটনা ঘটে। প্রায় ১ ঘন্টা পর পুলিশ বিজিবি এবং র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।