• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ, কোম্পানীগঞ্জে সংঘর্ষ

প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ৪:২৪
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ৪:২৪

সিলেটে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ, কোম্পানীগঞ্জে সংঘর্ষ

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবকসহ অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। হাজারো শিক্ষার্থী শহীদ মিনারের ভেতর ও সামনের রাস্তায় অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের বিক্ষোভের কারনে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সকাল ১১টা থেকে অভিভাবক ও শিক্ষকরা শিক্ষার্থীদের উপর গুলি ও হত্যার প্রতিবাদে নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করেন। প্রায় তিন ঘন্টা তারা অবস্থানের পর সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা ২টা থেকে জড়ো হতে শুরু করে। এদিকে শহীদ মিনারের দু’দিকে জিন্দাবাজার ও চৌহাট্টা অংশে সাজোয়া যান নিয়ে অবস্থান করছে পুলিশের কয়েকটি টিম। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা নগরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।
কোম্পানীগঞ্জে সংঘর্ষ: এদিকে দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ সদরে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় শিক্ষার্থী, জনতা, সাংবাদিক ও পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, উপজেলা সদরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা এসে বাধা দেয়। এ সময় কয়েক দফা সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।