জনতার আওয়াজ ডেস্ক
কেন্দ্রীয় শহীদমিনার সংলগ্ন বখশীবাজার, রামপুরা-বনশ্রী, এবং বসুন্ধরাসহ ঢাকার অন্তত তিনটি পয়েন্টে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
এর আগে পুলিশের উপস্থিতির মধ্যেই ঢাকার রামপুরা-বনশ্রী এলাকায় একত্রিত হতে শুরু করেন আন্দোলনকারীরা।
বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে পাড়া-মহল্লার রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।
ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার সংবাদদাতা মরিয়ম সুলতানা জানিয়েছেন যে, আন্দোলনের সমর্থনে সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসার জন্য হ্যান্ডমাইকে আহ্বান জানাতে দেখা গেছে আন্দোলনকারীদের।
এই আহ্বানে সাড়া দিয়ে অনেকে রাস্তায় নামছেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, সকাল থেকে পুলিশের কড়া পাহারা দেখা গেলেও এখন পরিস্থিতি কিছুটা পাল্টেছে।
পাড়া-মহল্লার রাস্তা থেকে সরে গিয়ে পুলিশের সদস্যরা মোড়গুলোতে অবস্থান নিয়েছেন।
অন্যদিকে, সেনা সদস্যরা আগের মতোই বাংলাদেশ টেলিভিশনের সামনে সতর্ক অবস্থানে আছেন।সূত্রঃ বিবিসি বাংলা

