• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন

প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ৬:০৯
আপডেট: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ৬:০৯

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন

জনতার আওয়াজ ডেস্ক
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বিকেল পৌনে টার দিকে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছিল।

আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন: আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার বিকেল ৪টার দিকে আগুন দেন আন্দোলনকারীরা। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন: রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে স্লোগান দেন আন্দোলনকারীরা।