• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশকে স্থিতিশীল করা জরুরি: রব

প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ১১:৫৯
আপডেট: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ১১:৫৯

দেশকে স্থিতিশীল করা জরুরি: রব

জনতার আওয়াজ ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশকে স্থিতিশীল করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। মঙ্গলবার এক বিবৃতিতে ১১ দফা দাবি জানিয়ে তিনি এ আহ্বান জানান।
দাবিগুলো হল-জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন; পুলিশ বাহিনীকে দ্রুত পুনর্গঠন ও সক্রিয় করা; সারাদেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সচল; প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঢেলে সাজানো; বিচার বিভাগকে ঢেলে সাজানো ও দ্রুততম সময়ে সুপ্রিম কোর্ট চালু; প্রতিটি থানাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও সমাজ শক্তি সমূহের প্রতিনিধি নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন; অগ্নিসংযোগ ভাঙচুর হামলাসহ যে কোন অরাজকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা; ট্রাফিক পুলিশের অনুপস্থিতে সারাদেশে ছাত্রদের অংশগ্রহণে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা; ইউনিভার্সিটিসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া; বিশ্ববিদ্যালয়ে হলসহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস খুলে দেয়া; দেশব্যাপী পণ্যের অবাধ পরিবহন ও বাজার মূল্য স্বাভাবিক রাখা।