• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

বিমানবন্দরে আটক ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর উত্তরের সভাপতি

প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৬:২০
আপডেট: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৬:২০

বিমানবন্দরে আটক ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মহানগর উত্তরের সভাপতি

জনতার আওয়াজ ডেস্ক

দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ। মঙ্গলবার বিকালে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটক করা হয়েছে। এ দুই নেতার নেতৃত্বে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীতে সাধারণ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে।