• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ভিসির পদত্যাগ দাবিতে বিএসএমএমউতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ২:৪২
আপডেট: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ২:৪২

ভিসির পদত্যাগ দাবিতে বিএসএমএমউতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জনতার আওয়াজ ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমউ) ভিসির পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা: তৌহিদুর আউয়ালের নেতৃত্ব এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সমগ্র ক্যাম্পাস।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল বলেন, এই পিজি হাসপাতালের ভেতর থেকেই ডাক্তারলীগ, ছাত্রলীগ, যুবলীগ শাহবাগে ওপরে গুলি চালায়। বিভিন্ন ছাদের উপর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে কয়েক হাজার ছাত্র-জনতাকে আহত করে।

তিনি আরো বলেন, এই হাসপাতালে ব্যবহার করে গণহত্যার চালিয়ে আওয়ামী স্বৈরাচারী ক্যাডারেরা। এই পরিকল্পনা করে দিয়েছে পিজির ভিসি। আমরা গণহত্যার সহযোগী ভিসির পদত্যাগ ও বিচার চাই।