• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে এনডিপির অভিবাদন

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ১০:০৪
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ১০:০৪

নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে এনডিপির অভিবাদন

সিনিয়র করেসপন্ডেন্ট
নবীন -প্রবীণের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যদের এনডিপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা।
নেতৃবৃন্দ বলেন গভীর সংকটে বহু চ্যালেঞ্জ সামনে রেখে তারা আজ শপথ নিয়েছেন। দূর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে হবে। এছাড়াও অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হতে হবে তাদের সেখান থেকে কুটনৈতিক দূরদর্শী পদক্ষেপ নিতে হবে।
১৬ বছরের ফেলা রাখা জঞ্জাল সরানো সবচেয়ে কঠিন কাজটি শক্তহাতে মোকাবেলা করতে হবে। বিদেশি হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে সেই টাকা ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, গত ১৫ বছরে যারা গুমের শিকার হয়েছে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দ্রুত পদক্ষেপ নিতে হবে।