• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ২:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ২:০৭

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন মো. আসাদুজ্জামান

জনতার আওয়াজ ডেস্ক
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) আইন সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে, ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।