• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তাকে বদলি

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ২:০৪
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ২:০৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ কর্মকর্তাকে বদলি

জনতার আওয়াজ ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও সাত কর্মচারীকে বদলি করে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মো. জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের পার্শ্বে বর্ণিত অনুবিভাগ, অধিশাখায় বদলি বা পদায়ন করা হলো।

মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামানকে প্রশাসন ও অর্থ অনুবিভাগে (অতিরিক্ত দায়িত্ব মেডিকেল অনুবিভাগ) বদলি করা হয়েছে এবং সীমান্ত অধিশাখার যুগ্মসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফাকে রাজনৈতিক-১ অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব সীমান্ত অধিশাখা) হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ভাতাপ্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ ছাড়া এ মন্ত্রণালয়ের আরও পাঁচজন কর্মকর্তা ও দুইজন কর্মচারীকে বদলি করা হয়েছে।