• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এর মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক

প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ২:৫২
আপডেট: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ২:৫২

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এর মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক

জনতার আওয়াজ ডেস্ক
বামপন্থী আন্দোলনের প্রবীণ কর্মী এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল ৭টা ২৮ মিনিটে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি প্রকৌশল প্রতিষ্ঠান শহীদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ১৯৩১ সালের ৩১ জুলাই খুলনার দৌলতপুরে জন্মগ্রহণ করেন।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
নেতৃবৃন্দ শোক বিবৃতি বলেন, একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন প্রকৌশলী শহীদুল্লাহ। তিনি মানবতার ফেরিওয়ালা ছিলেন। মানুষের পাশে থাকতেন সব সময়।