• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও

প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ১:০৭
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ১:০৭

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও

জনতার আওয়াজ ডেস্ক
হাইকোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আওয়ামী পন্থী সকল বিচারপতির পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সকাল ১১ টার পর থেকে হাইকোর্ট প্রাঙ্গণে আসতে শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা।
এসময় তাদেরকে প্রধান বিচারপতিরসহ আওয়ামী পন্থী সকল বিচারপতির পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

দুপুর একটার ভেতরে পদত্যাগ না করলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

এই আন্দোলনের সাথে বিএনপি পন্থী ও সাধারণ আইনজীবীরা একাত্মতা পোষণ করে বিক্ষোভ করছে।