• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

শপথ নিলেন প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ১:৪৬
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ১:৪৬

শপথ নিলেন প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ গ্রহণ করেছেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

রোববার দুপুর ১টার দিকে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ই আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে আরও ১৩ জন উপদেষ্টা শপথগ্রহণ করেন। উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে ঢাকার বাইরে থাকায় ওইদিন ফারুক-ই-আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নিতে পারেননি। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ করলেন ১৫ জন।