• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

এবার বার কাউন্সিল চেয়ারম্যানসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের আল্টিমেটাম

প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৪:০৯
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৪:০৯

এবার বার কাউন্সিল চেয়ারম্যানসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের আল্টিমেটাম

জনতার আওয়াজ ডেস্ক

এবার আইনজীবীদের নিয়ন্ত্রণ সংস্থা বার কাউন্সিল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্য এবং বার কাউন্সিলের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের পদত্যাগ চেয়ে আল্টিমেটাম দিয়েছেন সাধারণ আইনজীবী সমাজ। তাদের পক্ষে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

মঙ্গলবার বার কাউন্সিলের সামনে পদত্যাগ চেয়ে সাধারণ আইনজীবী সমাজের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করেছে। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট মাহবুবর রহমান খানসহ আরও অনেকে।