• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে

প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৪:০৭
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৪:০৭

বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। তিনটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

যেসব পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে তাদের বেশিরভাগই শিক্ষার্থীর আন্দোলনে বিতর্কিত ভূমিকা রেখেছিলেন। কেউ কেউ ছাত্র জনতা কে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশনা দিয়েছিলেন। তাদের প্রত্যেককে বিভাগীয় তদন্তের আওতায় আনা হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। এমনকি কাউকে কাউকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে বলে সূত্র জানায়।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ৫ আগস্ট সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পদে বড় ধরনের রদবদল আনা হচ্ছে।

এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সরিয়ে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় ময়নুল ইসলামকে।