• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শেখ হাসিনার বিচারের দাবীতে যুবদলের ২ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৪:১২
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৪:১২

শেখ হাসিনার বিচারের দাবীতে যুবদলের ২ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের উপর সংঘটিত নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর- রুনিকে নির্মমভাবে হত্যা, বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করা ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেয়ার সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দুই দিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বুধবার (১৪ আগস্ট) এবং বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকল জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্ব স্ব ইউনিট নেতৃবৃন্দকে ঘোষিত কর্মসূচী যথাযথভাবে পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com