• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৮:১৯
আপডেট: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ৮:১৯

সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার

জনতার আওয়াজ ডেস্ক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মইনুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান।