• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ’লীগ নেতা গ্রেফতার

প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ১২:২১
আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ১২:২১

শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আ’লীগ নেতা গ্রেফতার

বরগুনা প্রতিনিধি

পদত্যাগ করে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে শহরের আমতলা সড়কে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসেছে। বরগুনা থানা-পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১২ আগস্ট রাতে জাহাঙ্গীর কবির নিজ বাড়িতে বসে শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এসময় তিনি শেখ হাসিনাকে মনে সাহস রাখার পরামর্শ দেন। এ সংক্রান্ত একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, জাহাঙ্গীর কবির যখন মোবাইল ফোনে কথা বলছিলেন তখন জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। এর আগে ১০ আগস্ট জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বরগুনা শহরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।