• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

খিলক্ষেত থেকে সাবেক ডিবি প্রধান হারুন’র গাড়ি জব্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ৬:৪১
আপডেট: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ৬:৪১

খিলক্ষেত থেকে সাবেক ডিবি প্রধান হারুন’র গাড়ি জব্দ

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আলোচিত সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের ‘গাড়ি রাখা আছে’, এমন তথ্যে রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে লেকসিটি কনকর্ডের বর্ণালী ভবনের নিচের গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে যান তারা।

প্রায় ২ ঘণ্টার অভিযানে একটি সাদা মাইক্রোবাসের সন্ধান পাওয়া গেলেও গাড়িটির মালিককে পাওয়া যায়নি। পরে গাড়িটি নিয়ে চলে যান অভিযানে থাকা সেনা সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরের দিকে লেকসিটি কনকর্ডের ‘বর্ণালী’ ভবনের নিচের গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে যান সেনা সদস্যরা।