• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

ডঃ.ইউনুসের প্রতি যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার জোটের আহ্বান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ৯:০১
আপডেট: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ৯:০১

960 7

ডঃ.ইউনুসের প্রতি যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার জোটের আহ্বান

হাসিনাকে গ্রেফতার করে ভারত থেকে ফেরত পাঠাতে নেয়া হউক কূটনৈতিক উদ্যোগ

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার করে ভারত থেকে ফেরত পাঠাতে ডঃ.ইউনুস সরকারের প্রতি কূটনৈতিক উদ্যোগ নিতে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার জোটের আহ্বান। ভারতের সঙ্গে বন্দী প্রত্যার্পণ চুক্তির অধীনে অনুপ চেটিয়াসহ অনেক বন্দী বিনিময়ের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, সাম্প্রতিক ছাত্র গণহত্যার বিচারে ভারত সরকারের উচিত বাংলাদেশকে সহায়তা করা। দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্যেও এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতিতে ৫ দফা দাবিতে যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স ফর হিউমান রাইটস (জিবিএএইচআর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

১৪ অগাস্ট বুধবার পূর্ব লন্ডনে ‘জিবিএএইচআর’ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান ও মিসেস তালেয়া রেহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘জিবিএএইচআর’ এর আহ্বায়ক ও সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন। সংবাদ সম্মেলনে তিনি ‘জিবিএএইচআর’ এর পক্ষে ড. ইউনুস সরকারের কাছে ৫ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হচ্ছে –

১. দ্বিতীয় মুক্তিযুদ্ধে সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের চিকিতসা এবং পূর্ণবাসন।
২. সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যা, গুম ও বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডে
জড়িত এবং তাদের সহযোগীদের আন্তর্জাতিক মানবতা বিরোধী আদালতে অবিলম্বে বিচার শুরু।
৩. গত ১৫ বছরে স্বৈরশাসন আমলে আটক সকল রাজবন্দীর মুক্তি এবং তাদের নিপীড়ণের শিকার হয়ে নির্বাসিত শথ শত লেখক , সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের রাষ্ট্রীয় উদ্যোগে ফেরত নেয়ার ব্যবস্থা ও ক্ষতিপূরণ প্রদান।
৪. আগামী ১ বছরের মধ্যে দেড় কোটি প্রবাসীর এনআইডি ও ভোটাধিকার নিশ্চিতকরণ এবং আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোট প্রদানের নিশ্চয়তাবিধান।
৫. মানবাধিকারের সকল আন্তর্জাতিক ঘোষণা,কনভেনশন এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের ঘোষণা অনুসারে সাম্য, মানবিক মর্যাদা এবং সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিতকরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনে নতুন সংবিধান প্রণয়ন।

‘জিবিএএইচআর’ এর পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জাকির হাসান শিশির, সিনিয়র ফেলো শেখ আখলাক আহমেদ, রাকেশ রহমান, ও হাসনাত আরিয়ান খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com