• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি এডিবির

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ২:৫১
আপডেট: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ২:৫১

966696 2 1

বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি এডিবির

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়নে আগের মতোই পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে তাদের চলমান প্রকল্পের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে। সামনের দিনে আরো অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক ও বাংলাদেশের জনগণের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা দিয়ে যাবে তারা।

ব্যাংকটি জানিয়েছে, তারা অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে এই গুরুত্বপূর্ণ কাজটি চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত টেকসই উন্নয়নকে সব সময়ই সমর্থন করে এডিবি।

প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশে এডিবির কাজের মূল লক্ষ্য সরকারি খাতের ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিতে কাজ করা, যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘটনা আমলে নিলে আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা সামষ্টিক-আর্থিক টেকসইতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব, যার মধ্যে রয়েছে আর্থিক খাত আরো দৃঢ় ও সুসংহত করা এবং দেশীয় সম্পদের আহরণ বৃদ্ধি করা।

বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেসরকারি খাতের উন্নয়ন সম্প্রসারিত করা বাংলাদেশে এডিবির দ্বিতীয় লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করেছে সংস্থাটি।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার বিষয়টিও এডিবির লক্ষ্যের মধ্যে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশের জনগণ ক্রমবর্ধমানভাবে বন্যা, খরা ও তীব্র গরমে ভুগছে। ফলে এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে তার উন্নয়ন কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি সম্পূর্ণ সরকারি পদ্ধতি তৈরি করতে সহায়তা করবে।

এডিবি ১৯৭৩ সাল থেকে বাংলাদেশের একটি বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। এ পর্যন্ত ৭২৬টি সরকারি খাতে ঋণ, অনুদান ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিতে অবদান রেখেছে তারা; সাকল্যে যার পরিমাণ দাঁড়ায় ৩১.৮ বিলিয়ন ডলার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com