• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বরিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন

প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ৯:৩৭
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ৯:৩৭

বরিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন

বরিশাল প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ূ কামনা ও স্বৈরাচার ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গুম, খুনের শিকার হওয়া নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করা সহ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

শুক্রবার (১৬ আগস্ট) বাদ আছর নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চলনায় এখানে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।

এসময় মহানগর বিএনপির আহবায়ক ফারুক বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট অত্যাচারি খুনি শেখ হাসিনারা পালিয়ে যায়। অন্যদিকে দেশপ্রেমীক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হাসিনার কারাগার থেকে লক্ষ লক্ষ মানুষের দোয়া ও ভালবাসায় জনতার কাতারে আল্লাহ তায়ালা তাকে ফিরিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসবেন। তার পূর্বে দলীয় নেতাকর্মীদের সকল প্রকার বিশৃঙ্খল কাজ থেকে দুরে থাকার আহবান জানিয়েছেন।

এছাড়া, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, মহানগর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ, মহানগর শ্রমিকদল সভাপতি মো. ফয়েজ আহমেদ খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, জেলা শ্রমিকদল সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর মহিলাদল নেত্রী অধ্যাপিকা ফারহানা তিথি, সাবেক মহানগর বিএনপি সদস্য নুরুল আলম ফরিদ সহ বিভিন্ন সাবেক সদস্য গণ।

আরো উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মসিউর রহমান মঞ্জু,মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদল সভাপতি এ্যাড, রেজাউল করীম রনি সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মুহাম্মাদ নাঈম খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com