• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্য হলেন দুই নেতা

প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ৫:১৬
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ৫:১৬

বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্য হলেন দুই নেতা

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডা.এ জেড এম জাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় কাউন্সিলে প্রাপ্ত দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে তাদের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেন বলে জানান রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমূখ উপস্থিত ছিলেন।