• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণমাধ্যম পুরো স্বাধীন, অপরাধ করলে আমার বিরুদ্ধেও লিখবেন

প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ১:০৯
আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ১:০৯

962589

গণমাধ্যম পুরো স্বাধীন, অপরাধ করলে আমার বিরুদ্ধেও লিখবেন

জনতার আওয়াজ ডেস্ক
‘মানবতাবিরোধী’ অপরাধের দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু। শনিবার সকালে রাজশাহী নগরীতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে মিজানুর রহমান বলেন, ‘বাড়িঘর, হাট-বাজার, পতিত জায়গাসহ বিভিন্ন জায়গা দখলে নেয়ার চেষ্টা করা হচ্ছে বা দখলে আছে। আপনারা জাতির বিবেক। রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে আপনারা হচ্ছেন অন্যতম। এখন আর কোনো দালালি সংবাদপত্র নেই। গণমাধ্যম এখন পুরো স্বাধীন। আমি যদি কোনো অপরাধ করি, আমার বিরুদ্ধেও আপনারা লিখবেন। সমস্ত বিষয় আপনারা মিডিয়াতে আনবেন। তাহলে জনগণ সচেতন হবে।

খারাপ মানুষগুলো কিছু করতে সাহস পাবে না।’ দলের সর্বোচ্চ নেতার আদেশে আদিষ্ট হয়ে সংবাদ সম্মেলন করছেন বলে দাবি করে মিজানুর রহমান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা যদি কোনো অপকর্ম করে, ভূমি দখল, প্রতিষ্ঠানে হামলা, হামলা-ভাঙচুর, প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআইসহ গোয়েন্দাদের কাছে আপনারা অভিযোগ দেবেন। অনেকেই দুষ্কৃতকারী। দলের পাশে থেকে এ ধরনের অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এতে জাতির সামনে সবার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই যেকোনোভাবেই হোক, আইনের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে।’ রাজশাহী বৃটিশ কাউন্সিল দখলের প্রসঙ্গে মিনু বলেন, ১৫০ বছরের পুরাতন বৃটিশ কাউন্সিল ভূমি দখলের চেষ্টা চালাচ্ছ একটি মহল। এই প্রতিষ্ঠান আমরা ধ্বংস করতে দেবো না। কোনো অপশক্তিকে এটা দখল করতে দেয়া হবে না।
এসময় আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির কথা আগামী দিনে কেউ চিন্তা করলেও ছাত্র-জনতা তাদের রুখে দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। রাজশাহী সিটি প্রসঙ্গে মিনু বলেন, ১৮ বছর তিন টার্ম মেয়র ছিলাম, এক টার্ম এমপি ছিলাম এবং চেষ্টা করেছি যে, সবাইকে নিয়ে থাকতে। এই শহর আমার না, আমার আমি এগুলো হচ্ছে অহমিকাবোধ। এ শহর আমাদের শহর। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে রাজশাহীতে শহীদ সাকিব, শহীদ আলী রায়হান ও বাপ্পিকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জনসহ বিভিন্ন হাসপাতাল ও উপজেলা হাসপাতালে তারা চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের আরোগ্য কামনা করে মিনু বলেন, আমরা পাশে আছি, সর্বাত্মক সহযোগিতা করছি। সংবাদ সম্মেলনে রাজশাহী বারের সাবেক সভাপতি এডভোকেট আবুল কাশেম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম, ডা. ওয়াসিফসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com