• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প ব্যয়ের প্রকল্প বাস্তবায়ন করতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ১১:৪৫
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪ ১১:৪৫

বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প ব্যয়ের প্রকল্প বাস্তবায়ন করতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

জনতার আওয়াজ ডেস্ক
পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের অর্থের সাশ্রয় ও অপব্যয় এড়াতে বন্যা ও নদীভাঙন রোধে স্বল্প খরচের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করতে হবে। মানুষের কল্যাণের কথা সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে। জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণের নিকট নিজ নিজ দপ্তরের অস্তিত্ব জানান দিতে হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অধীন দপ্তর ও সংস্থাসমূহের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, সুশাসন নিশ্চিতে আইন ও বিধি অনুযায়ী নিজ নিজ দপ্তরের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিয়মিতভাবে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অব্যাহত রাখতে হবে। জনগণের অভিযোগ ও প্রত্যাশা পূরণে অভিযোগ প্রতিকার ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে হবে। উপদেষ্টা এসময় পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে মতামত ও সুপারিশ গ্রহণ করেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধানরা নিজ নিজ সংস্থার চলমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com