• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গনহত‍্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ৬:২৬
আপডেট: বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ৬:২৬

গনহত‍্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

গনহত‍্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল। এ সময় বিক্ষোভকারীরা শেখ হাসিনাকে খুনি আখ‍্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বুধবার (২১ আগষ্ট) দুপুরে নগরীর প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল করে যুবদল নেতাকর্মীরা।

এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু।এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ‍‍্যাক নেতাকর্মী অংশ নেন।

এর আগে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ। এ সময় নেতারা বলেন, গনহত‍্যার নির্দেশদাতা শেখ হাসিনা। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। অন‍্যথায় দেশের ছাত্র-জনতা মানবে না।