জনতার আওয়াজ ডেস্ক
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলছে, রাজধানী গুলশান থেকেই মেননকে আটক করা হয়েছে। বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন এক আইনজীবী। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করায় ওই মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও আসামি করা হয়েছে।
এর আগে সোমবার (১৯ আগস্ট) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়।

