• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

জিয়াকে রাজাকার বলায় মানিক-ইনু-মেননের বিরুদ্ধে মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ৪:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ৪:৫৮

জিয়াকে রাজাকার বলায় মানিক-ইনু-মেননের বিরুদ্ধে মামলা

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বলায় ৩০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় আসামি করা হয়েছে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৭) সাইফুল ইসলামের আদালতে মো. জিয়াউল হক নামে এক আইনজীবী এ মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট এমরান হোসেন।

বিচারক সাইফুল ইসলাম মামলা আম‌লে নি‌য়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পি‌বিআই) তদন্ত করতে নির্দেশ দি‌য়ে‌ছেন। আদালত আগামী ২৩ অক্টোবরে প্রতি‌বেদন দা‌খি‌লের জন‌্য আদেশ দি‌য়ে‌ছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর চ্যানেল আই-এর টক শো মেট্রোসেম টু দ্যা পয়েন্টে জিয়াউর রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। গত বছরের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলের মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।

২০১৩ সালের ১৯ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

অভিযোগে বলা হয়, এতে করে জিয়াউর রহমান ও তার পরিবারের অন্তত ৩০০ কোটি টাকার সম্মান হানি হয়েছে।