• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দূর্নীতিবাজদেরকে ধরে তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে: খায়ের

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ১:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ১:৫১

দূর্নীতিবাজদেরকে ধরে তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে: খায়ের

জনতার আওয়াজ ডেস্ক
প্রত্যেকটা দূর্নীতিবাজদেরকে ধরে তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

অন্তবর্তীকালিন সরকারকে অনুরোধ জানিয়ে আবুল খায়ের ভূঁইয়া বলেন, যারা হেলিকপ্টারে করে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসুন। প্রত্যেকটা দূর্নীতিবাজদেরকে ধরেন। তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করুন।

তিনি বলেন, বাংলাদেশের খারাপ পরিস্থিতির জন্য সাবেক বিচারপতি খায়রুল হক দায়ী। বাংলাদেশ থেকে যত দূর্নীতি হয়েছে সবকিছু এই বিচারপতি খায়রুল হকের কারণে হয়েছে। তিনি তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দেওয়ার কারণে আজকে এ অবস্থা তৈরী হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড পর্যায়ে একজন মহিলা পর্যন্ত নির্বাচিত হয়নি। শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। রাজনৈতিক চর্চা শেখ হাসিনা ধ্বংস করে গিয়েছে। ডিজিএফআই গঠন করে আয়নাঘর তৈরি করে এই হাসিনা মানুষকে নির্যাতন করতো।

বিএনপির এই উপদেষ্টা বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা বন্যার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। জনগণের নিকট দায়বদ্ধতা আছে। তাই আমরা সকলে সাধারণ মানুষের বিপদ আপদে এগিয়ে যাবো।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com