• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় দুপক্ষের টেঁটাযুদ্ধে নিহত ৫

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ৩:০৫
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ৩:০৫

9666896 5

নরসিংদীর রায়পুরায় দুপক্ষের টেঁটাযুদ্ধে নিহত ৫

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার বিকেল থেকে সংঘর্ষ শুরু হয়, যা আজ বৃহস্পতিবারও থেমে থেমে চলছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামের ঘটনা এটি।

নিহতরা হলেন- সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন (৬৫) ও বাদল মিয়া (৪৫) এবং বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫) ও আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)। নিহতরা স্থানীয় সাহেব বাড়ি পক্ষের লোকজন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার শ্রীনগর সাইদাবাদ গ্রামের ‘আলীর বাড়ি’ ও ‘বালিচর বাড়ি’র মধ্যে এ সংঘর্ষ হয়। আলীর বাড়ির নেতৃত্বে আছেন আব্দুল হালিম মাস্টার এবং বালিচর বাড়ির নেতৃত্বে আছেন সাহেব আলী। গত ৬ মাস থেকে তাদের মধ্যে কয়েকবার হামলা ও পাল্টা হামলা হলে স্থানীয়ভাবে মীমাংসা হয়। বুধবার বিকেল থেকে পুনরায় তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় চারজন ঘটনাস্থলেই মারা যান।

রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আজ বেলা পৌনে ২টা পর্যন্ত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে থাকতে দেখা গেছে। একজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। রায়পুরা থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।’

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রঞ্জন কুমার বর্মণ বলেন, টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নিহত চারজনের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত ১৯ জন এখানে চিকিৎসা নিয়েছেন। একজনকে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com